চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
"Act Early on Diabetes" অর্থাৎ "শুরু থেকেই ডায়াবেটিস শনাক্ত করুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্টে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে বিজিসি ট্রাস্ট ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে শতাধিক রোগী অংশগ্রহণ করেন, যাদের অধিকাংশই বিজিসি ট্রাস্ট ডায়াবেটিস সেন্টারের সদস্য। এছাড়া বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ অংশ নেন। এসময় সবার মাথায় ছিল নীল ক্যাপ এবং হাতে ছিল ডায়াবেটিস প্রতিরোধের বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন। ডায়াবেটিস রোগীদের মধ্যে বিনামূল্যে গ্লুকোমিটার বিতরণ করা হয়।

পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহা: শেখ শহীদ উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এলভিন সাহা, অধ্যাপক ডা. নিবেদিতা পাল, অধ্যাপক ডা. আফতাব ই-দ্বীন, ডা. উজ্জ্বল কান্তি দাশ প্রমুখ।

বক্তারা জানান, বাংলাদেশে এখন প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় প্রতি ১৪ জনে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। নিয়মিত পরীক্ষা না করায় প্রায় ৪০% মানুষ জানেই না তার ডায়াবেটিস আছে। শুরু থেকেই শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হয় বলে জানান তারা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন