দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সম্মাননা পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। ‘সিইও বা এমডি অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে আয়োজিত দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।
দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ এবং পেশাগত সাফল্যের স্বীকৃতি দিতে প্রতিবছর এ আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অবদান মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।
পুরস্কার অর্জনের পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদ ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ সম্মাননার জন্য আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকেও ধন্যবাদ জানান।
তার এ অর্জন দেশের ইলেকট্রনিক্স খাতে নেতৃত্ব ও গ্রাহকসেবায় ওয়ালটন প্লাজার ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন