অপরাধ-দুর্নীতি
লাইসেন্সবিহীন চিকিৎসায় কঠোর সাজা: ১৫ দিনের জেল, ৫০ হাজার জরিমানা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় লাইসেন্সবিহীন চিকিৎসা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক আয়ুর্বেদিক চিকিৎসককে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মো. মনোয়ারুল ইসলাম (৪২) নামে ওই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্য চিকিৎসকের নাম-প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনের এই অভিযান এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের

