চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চন্দনাইশের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় অবস্থিত চন্দনাইশ মেটারনিটি-শিশু জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের চেতনা চন্দনাইশ উপজেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক ভোরের চেতনার চন্দনাইশ প্রতিনিধি জাহেদ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। বিশেষ আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ মেটারনিটি-শিশু জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রনি বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে মনির, সমাজসেবক শাখাতুল গনি শাখা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাওলানা এমদাদুল ইসলাম আল-কাদেরী ও মাহামুদুল হাসান আসিফসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে জাতীয় দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন