চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চন্দনাইশ পৌর সদর নিউ মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘প্রেস ডিজাইন জোন’ (PDZ) - All Kinds Of Printing Solution। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে আছর ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রেস ডিজাইন জোনে একই ছাদের নিচে পাওয়া যাবে-ভিজিটিং কার্ড, আইডি কার্ড, মেমো, ক্যাশ মেমো, রশিদ বই, ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, মেটাল নেম প্লেট, অফিস নেম প্লেট, দোকানের সাইনবোর্ড, বিবাহের কার্ড, মাহফিল-ওয়াজের পোস্টার, স্কুল-মাদ্রাসার ডায়েরি-ক্যালেন্ডার, লোগো ডিজাইন, ফেসবুক পেজের কভার ও যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন,অফিস রুম, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজ ডিজাইন ও প্রিন্টিং সেবা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ রিছাদ বলেন, “চন্দনাইশবাসী, আমি প্রেস ডিজাইন জোনের ওনার মোহাম্মদ রিছাদ বলছি। এখন আপনাদের সুবিধার জন্য চন্দনাইশ সদরে নিয়ে আসছি প্রেস ডিজাইন জোন।”

“এখানে দোতলায় নতুন নতুন ডিজাইনের জিনিস পাওয়া যাবে। মোটামুটি এতো দাম নেবো না। সংক্ষিপ্ত দামে মানে সুলভ মূল্যে বেচাকেনা হবে। আপনারা সবাই আসেন, দেখে যান, নিয়ে যান।”

তিনি আরও বলেন, “আগে একটা ভালো ডিজাইন বা প্রিন্টের জন্য চট্টগ্রাম শহরে যেতে হতো। এখন চন্দনাইশের মানুষ নিজের এলাকাতেই কম সময়ে, কম খরচে ভালো মানের কাজ করাতে পারবেন। মানের সাথে কোনো আপস করা হবে না।”

তিনি আরও বলেন, “২০২৬ সালের শেষ পর্যন্ত সবার জন্য বিশেষ মূল্য ছাড় থাকছে এই চন্দনাইশ সদরের প্রেস ডিজাইন জোনে। সকল কিছুর উপর বিশেষ মূল্য ছাড় থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, দক্ষিণ হাশিমপুর গুল মেহের সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা জাগির হোসাইন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালক মোঃ রিছাদ সহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের সফলতা, ব্যবসায় বরকত ও সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে আগত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।