অপরাধ-দুর্নীতি

জয়দেবপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষেও ভাঙচুর চালায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।