কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা রাজধানীতে আতঙ্ক তৈরি করেছে। মঙ্গলবার রাত প্রায় ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর এলাকার টেকের হাটে একটি কাপড়ের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান।