চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও টানা ৫ বারের নির্বাচিত সফল জনপ্রতিনিধি আলহাজ্ব গোলাম নবী চৌধুরী উন্নয়নের বাতিঘর হিসেবে পরিচিত।

১৯৯৯ সালে প্রথমবার মেম্বার নির্বাচিত হওয়ার পর ১৯৯৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ২৭ বছর ধরে তিনি কবরস্থান, রাস্তাঘাট, পুকুরঘাট, মসজিদ ও মন্দির উন্নয়নসহ প্রায় ৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ তাকে আজীবন মেম্বার হিসেবে রাখতে চায়।

তিনি বর্তমানে হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুনিয়া পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ধর্মীয় ক্ষেত্রে তিনি ৪৪ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনশো বছরের ঐতিহ্যবাহী খুনিয়া পাড়া আফজল সিকদার জামে মসজিদের ১৯৮২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক এবং ২০২৫ সাল থেকে বর্তমানে সভাপতি ও বরুমতি ব্রিজ সংলগ্ন কাজী আব্দুর রহমান শাহ্ (রহ.) মাজার কমিটির সভাপতি হিসেবে ১৯৮২ সাল থেকে দায়িত্বে আছেন।

শিক্ষাক্ষেত্রে তার অবদান অপরিসীম। তিনি খুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও ১৯৯৩ সাল থেকে পরিচালনা পর্ষদের সদস্য, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সভাপতি। এছাড়া আলতাজ খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এবং ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিপুল ভোটে প্রথম স্থান অধিকার করে এবং অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মানবসেবায় তিনি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কল্যাণ সমিতির সদস্য। ব্যবসায়িক ক্ষেত্রে তিনি দক্ষিণ গাছবাড়ীয়া বুলার তালুক রাস্তার মাথাস্থ মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন তৎকালীন আনন্দনগর কমিউনিটি সেন্টারের জমির মালিক এবং বর্তমানে চাল ও মোটরসাইকেল শোরুম ভবনের মালিক।

এলাকার বয়োজ্যেষ্ঠ শাহজাহান বলেন, "২৭ বছর ধরে তাকে আমরা পাশে পেয়েছি। তার মতো মানুষকেই আজীবন মেম্বার হিসেবে রাখতে চাই।"