কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে যাওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর তার মরদেহ উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, সকালে জার্সি-জুতা পরে সাইকেল নিয়ে ছেলেটি পুকুরে নামে।
এরপর থেকে তাকে আর দেখা যায়নি। পরে সন্দেহ হলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
এখন পর্যন্ত ছেলেটির পরিচয় পাওয়া যায়নি। কোন মায়ের বুক খালি হয়েছে, তা এখনো জানা যায়নি।
ছেলেটিকে চিনতে পারলে (কক্সবাজার সদর থানা) অথবা (ফায়ার সার্ভিসে) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন (পুলিশ ও ফায়ার সার্ভিস) এবং স্থানীয়রা।
পরিচয় পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন