সারাদেশ

দৃষ্টিহীন মৌমির অবিশ্বাস্য সাফল্য, এইচএসসিতে জিপিএ-৫

দৃষ্টিহীন মৌমির সাফল্য যেন হার না মানার এক অনন্য গল্প। জন্ম থেকেই চোখে দেখতে পান না তাহমিনা আক্তার মৌমি। তবে দৃষ্টিশক্তি না থাকলেও স্বপ্ন দেখার সাহস হারাননি তিনি। সব বাধা পেরিয়ে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন এই শিক্ষার্থী। তাঁর এমন ফলাফল পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।

সারাদেশ

মৌলভীবাজারে বাঁধ সংস্কার কাজ বন্ধ, চরম দুর্ভোগে স্থানীয়রা

মনু নদীর বাঁধ সংস্কারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও ধীরগতির কারণে প্রায় দুই মাস ধরে সংস্কারকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বাঁধের ওপরের একমাত্র চলাচলের পথটি কাদামাটি ও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।