দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের চিরিরবন্দর থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) তিনি চিরিরবন্দর থানায় উপস্থিত হয়ে প্যারেড পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে চৌকিদার ও দফাদারদের আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

দিনাজপুর পুলিশ সুপারের সঙ্গে চিরিরবন্দর থানার কর্মকর্তারা
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা।

তিনি মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে জানানোর পাশাপাশি থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরিরবন্দর থানায় কর্মরত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যকে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা।