সারাদেশ

কুয়াকাটা বিচ কার্নিভালে পর্যটকের ঢল, জমজমাট উৎসব

কুয়াকাটা বিচ কার্নিভাল ঘিরে উৎসবের রঙে সেজেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকদের ঢল। বিচ ফুটবল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে সৈকত এলাকা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে কার্নিভালের উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব স্থানীয় পর্যটন শিল্পে নতুন গতি আনবে।

চন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টা

চট্টগ্রামের চন্দনাইশে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌদি প্রবাসীর বৈধ খরিদকৃত জমি রাতের আঁধারে জবরদখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী দখলবাজ চক্রের বিরুদ্ধে।

নওগাঁয় শেখ হাসিনাকে ফেরাতে মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় পতিত সরকারপ্রধান শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিংয়ের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালিয়ে কিশোর গাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০ টাকা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাইপাস ও চার লেন নির্মাণে ৮৫৫৬ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দীর্ঘদিনের যানজট কমাতে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পটিয়া, দোহাজারী, কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ ও চকরিয়ায় নির্মাণ করা হবে বাইপাস, চার লেনের সড়ক ও ফ্লাইওভার। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শাহাদাতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন; ইসলামী আন্দোলনের পথে শহীদ মাওঃ মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের রক্ত আর কর্মীদের ত্যাগ-কুরবানীই আমাদের চলার প্রেরণা। তাদের ত্যাগ-কুরবানী আর শীর্ষ নেতৃবৃন্দের শাহাদতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।

বারবার নিষেধেও শোনেননি স্ত্রী, গোখরার কামড়ে অসুস্থ স্বামী

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষ ছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

রায়গঞ্জে আগুনে ছাই তিন গোডাউন-দোকান, ক্ষতি ৭৫ লাখ টাকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে তুলা, লেপ-তোষক তৈরির মেশিন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ও একটি মোটরসাইকেল পুড়ে আনুমানিক ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চান্দাইকোনা বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ পথচারীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী ঈগল বাসের ধাক্কায় আহমদ ছফা (৬৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

চন্দনাইশে চালকদের দুর্ভোগ কমাতে পার্কিং স্ট্যান্ড করলেন এমপি জসিম আহমেদ

অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো চন্দনাইশের গাছবাড়িয়ার পরিবহন চালকদের। চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে কার, মাইক্রোবাস, হাইচ ও সিএনজি চালকদের জন্য স্থায়ী পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

এইচএসসির ফল ২০২৬ প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবরের কথা সামনে এসেছে। ওই দিন বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের একটি উচ্চপর্যায়ের সূত্র। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে প্রাণ গেল এক ব্যক্তির

শিশু চুরির সন্দেহ থেকে মর্মান্তিক পরিণতি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।

সাজেক থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া পর্যটকরা

সাজেকের আটকে পড়া পর্যটকরা অবশেষে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন। রাঙ্গামাটির সাজেকে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী ও পুলিশের পাহারায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তাদের ফেরার যাত্রা শুরু হয়।

নওগাঁয় বদলগাছীতে স্কুলের শহীদ মিনার ভাংচুর

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো একসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত ওই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখা যায়।

চন্দনাইশে বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে যাত্রীবাহী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী প্রাইভেট কারের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।

ভূমিমন্ত্রী মিনু অসুস্থ, হাসপাতালে ভর্তি দ্রুত সুস্থতা কামনা

ভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতাজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।

নওগাঁয় বৃদ্ধা হত্যা, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

নওগাঁয় ৬৫ বছরের বৃদ্ধা হালিমা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই মজনু রহমান (৫৬) ও তার স্ত্রী হোসনে আরা (৪২)-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানের স্বর্ণের দুল, সামান্য সম্পদের লোভ এবং মাদকের প্রতিবাদ করায় আপন ছোট ভাই ও ভাবীর চক্রান্তে হত্যার শিকার হয়েছিলেন বৃদ্ধা হালিমা বেগম।