সারাদেশ

৯ দিনের অবরোধের পর সাজেকে ১২ ঘণ্টার স্বস্তি

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে টানা ৯ দিন ধরে চলা সড়ক অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষের জরুরি ও মৌলিক চাহিদা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদ্‌যাপনের বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রোববার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত ১২ ঘণ্টা শেষ হওয়ার পর আগের মতোই অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

মাছ-মুরগি থেকে শীতের সবজি, সবখানেই বাড়তি দামের চাপ

শীতের আগমনী বার্তায় বাজারে উঠতে শুরু করেছে নতুন সবজি। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বাজারে ফিরেছে ইলিশসহ নানা ধরনের মাছ। তবে এসবের কোনোটিতেই তেমন স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। চড়া দামেই কিনতে হচ্ছে মাছ, মুরগি ও সবজি। বিশেষ করে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে।

৩১ অক্টোবরের পর সরকারি বাসায় ভাড়াটে পেলেই বাতিল বরাদ্দ

সরকারি বাসার ভাড়াটে সরাতে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সরকারি বাসা বরাদ্দ পেয়েও সেখানে নিজে থাকছেন না, বরং অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন- এমন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ ধরনের বাসায় থাকা ভাড়াটে ও সাবলেটগ্রহীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কাউকে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বাসা বরাদ্দ বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামী শনিবার (৩১অক্টোবর) দেশে আসছে। ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেন দেশটির সরকার।

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।

চন্দনাইশে রাতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিচ্ছেন ইউএনও

শুধু দিনের বেলা নয়, রাতেও বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নিচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

ঠাকুরগাঁওয়ে ভোট পুনর্গণনার দাবিতে জামায়াতের অবরোধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চন্দনাইশে বেকারি-হোটেলে ভেজালবিরোধী অভিযান, জরিমানা ২৫ হাজার

চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ছৈয়দাবাদ বার আউলিয়া বেকারিকে ১০ হাজার টাকা ও চন্দনাইশ সদরের কাশবন হোটেলকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে শিক্ষার্থীরা, ইউএনওর অভিযানে আটক

স্কুল, কলেজ ও মাদ্রাসা ফাঁকি দিয়ে চন্দনাইশের বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরি করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫০ কেন্দ্রের ফল প্রকাশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৭৮ হাজার ২১২ ভোট। ফলে এখন পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৮৩৩।

ঠাকুরগাঁও-১: ৭৬ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৭৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৮৯ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৮৬।

অসুস্থ আমিরকে বাঁচাতে অসহায় বাবা-মায়ের আকুতি

শরীয়তপুরের গোসাইরহাটে অসুস্থ আমির হোসেন বেপারিকে সুস্থ করে তুলতে আকুল আবেদন জানিয়েছেন তাঁর অসহায় বাবা মা। মাত্র দুই বছর বয়সে অসুস্থ হওয়ার পর থেকে আমিরের শ্রবণ, দৃষ্টিশক্তি, কথা বলা ও স্বাভাবিক চলাফেরার সক্ষমতা হারিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। বর্তমানে তার বয়স ১৪ বছর। অভাবের সংসারে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে না পেরে চোখের জলে দিন কাটছে মা বাবার। অসুস্থ আমিরের চিকিৎসায় সহযোগিতা চেয়েছে পরিবার।

চট্টগ্রামের সদরঘাটে সাবেক আ.লীগ নেত্রী নুর নাহার বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূও তখন বাবার বাড়িতে ছিলেন। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নওগাঁয় ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার ১, মূল্য ২৫ হাজার টাকা

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮অক্টোবর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, বিশেষ আয়োজন

বিশ্বের অন্যান্য দেশের মতো দিনাজপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজধানী ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। এতে ধামরাইয়ের বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও কয়েকটি প্রতিষ্ঠানের আশপাশের গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

চন্দনাইশে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ১৯.৫ লাখ টাকা

চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে তালা ভেঙে এক প্রধান শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শনে ডিআইজি মনির আহমেদ

রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জনাব মনির আহমেদ দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা ও বন্দীদের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

দিনাজপুর পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ প্যারেডে নয়টি কন্টিনজেন্টের পাশাপাশি অংশ নেয় সুসজ্জিত বাদক দল। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।