নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
নওগাঁর দুবলহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়েরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন। শিক্ষা, সংস্কৃতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নিজের ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাকিবুল ইসলাম অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেছেন। তিনি একজন শিক্ষিত তরুণ হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে ১ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করাই তার প্রত্যাশা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন