নওগাঁয় বদলগাছীতে স্কুলের শহীদ মিনার ভাংচুর
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো একসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত ওই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখা যায়।

