চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আতঙ্ক, পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা এবং জেলা হাসপাতালে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

