অপরাধ-দুর্নীতি

ধোবাউড়ায় শিশু হত্যা: ৪ তরুণের লোমহর্ষক স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর ৫ তথ্য

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু হত্যা ও পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত চার তরুণ আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত রোববার বিকেলে উপজেলার কংস নদের তীরে কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে অপরাধীরা তাকে কংস নদের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপন করতে কাদার নিচে পুঁতে রাখে।