রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ
মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্ষিরতলা জুনিয়র যুবসমাজ। নয়ন চন্দ্র মাহাতো, বাবু মহেশ্বর চন্দ্র মাহাতো, রবিন চন্দ্র মাহাতো ও মোঃ সাহিনের সার্বিক পরিচালনায় শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটা থেকে দিনব্যাপী ঐতিহাসিক বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ফুটবল খেলায় 'ক্ষিরতলা একাদশ’কে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে 'ঐতিহাসিক অর্জুনগড় একাদশ'। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে

