সারাদেশ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শাহাদাতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন; ইসলামী আন্দোলনের পথে শহীদ মাওঃ মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের রক্ত আর কর্মীদের ত্যাগ-কুরবানীই আমাদের চলার প্রেরণা। তাদের ত্যাগ-কুরবানী আর শীর্ষ নেতৃবৃন্দের শাহাদতের সিঁড়ি বেয়েই এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।

সারাদেশ

রায়গঞ্জে আগুনে ছাই তিন গোডাউন-দোকান, ক্ষতি ৭৫ লাখ টাকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে তুলা, লেপ-তোষক তৈরির মেশিন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ও একটি মোটরসাইকেল পুড়ে আনুমানিক ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চান্দাইকোনা বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সারাদেশ

রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্ষিরতলা জুনিয়র যুবসমাজ। নয়ন চন্দ্র মাহাতো, বাবু মহেশ্বর চন্দ্র মাহাতো, রবিন চন্দ্র মাহাতো ও মোঃ সাহিনের সার্বিক পরিচালনায় শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটা থেকে দিনব্যাপী ঐতিহাসিক বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ফুটবল খেলায় 'ক্ষিরতলা একাদশ’কে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে 'ঐতিহাসিক অর্জুনগড় একাদশ'। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে