সারাদেশ

জাটকা রক্ষা অভিযান: উল্লেখযোগ্য নিলামে বিক্রি ৩৫ নৌকা

জাটকা রক্ষা অভিযান চলাকালে জব্দ করা ৩৫টি মাছ ধরার নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। রোববার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও আইনসম্মতভাবে পরিচালিত হয়েছে।