কচুয়ায় ৩৯ পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
চাঁদপুরের কচুয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৩৯টি পূজামণ্ডপে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।

