জাতীয়

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দরবনের বিভিন্ন এলাকা আকাশপথে পর্যবেক্ষণের পর দুপুর ১টার দিকে মোংলায় পৌঁছান তিনি। সফরে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

রাজনীতি

তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য করায় বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার বিষয়টিও বহিষ্কারের সিদ্ধান্তের পেছনে উল্লেখ করেছে দলীয় নেতৃত্ব।

সারাদেশ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন শিগগির

রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন গতি এসেছে। বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি চলতি সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পাশে এই সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।

সারাদেশ

মৈত্রী স্কুল বাস: রামপালে শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা

বাগেরহাটের রামপালে মৈত্রী স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে যুক্ত হয়েছে নতুন সুবিধা। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ—বিআইএফপিসিএল-এর সামাজিক উন্নয়ন বা সিএসআর কর্মসূচির আওতায় দুটি নতুন মৈত্রী স্কুল বাস চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মৈত্রী স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাস দুটির উদ্বোধন করা হয়। একই দিনে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আরও

সংস্কার বাস্তবায়নে ছাড় নয়: এনসিপির কঠোর বার্তা

সংস্কার বাস্তবায়ন নিয়ে কঠোর বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, যে কোনো মূল্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।