দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৮ম পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে আসে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক মিলনমেলা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নূরন্নবীসহ কলেজের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।
দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের একত্রিত হওয়ার মধ্য দিয়ে ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন