আন্তর্জাতিক

’অণুর দর্পণ’ রহস্য সমাধান ভেদে রসায়নে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

রসায়নে নোবেল পেয়েছেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই। রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত জৈব সংশ্লেষণে স্ব-অনুঘটন বা অটোক্যাটালাইসিস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ বছরের পুরস্কার দেওয়া হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পেছনে যেসব কারণ

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি জি-৭ জোটের জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্তে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকায় তেলের বাজারে অনিশ্চয়তা এখনো রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডেইসেরথ-হেগেমান-নাগেল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। এ বছর যৌথভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেফতার

জাপানের ওকিনাওয়া দ্বীপের নাহা শহরের একটি হোটেল কক্ষ থেকে ৩৯ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর এক মার্কিন মেরিন সেনাকে গ্রেফতার করেছে জাপানের পুলিশ। ডাকাতি ও হত্যার অভিযোগে ২০ বছর বয়সী ল্যান্স কর্পোরাল ডেভিন জে বোলার্ডকে ৪ অক্টোবর গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘিরে জাপানে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।

পাকিস্তানি নারীর সঙ্গে যোগাযোগ, ভারতীয় নৌসেনা গ্রেপ্তার

পাকিস্তানি এক গোয়েন্দা অপারেটিভের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের পর সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য আদান-প্রদানের অভিযোগে ভারতের এক নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় নৌসেনা গ্রেপ্তারের ঘটনাটি শনিবার (৩ অক্টোবর) তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি তেল স্থাপনায় হুথি হামলা, সানায় পাল্টা হামলা

হুথি হামলা নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সৌদি আরব ও ইয়েমেনের পরিস্থিতি। শনিবার (৩ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদের দক্ষিণে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলা চালানোর অভিযোগও করেছে তারা। রিয়াদের কাছে আরামকোর একটি স্থাপনা থেকে আগুন ও ধোঁয়া দেখা যাওয়ার কথা জানিয়েছেন এএফপির সাংবাদিক।

মদিনায় হুথি হামলায় বাংলাদেশের কঠোর নিন্দা

মদিনায় হুথি হামলা নিয়ে তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অবস্থান জানানো হয়। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র নগরীর গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মসজিদে নববীর মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

স্পেনে আবাসন সংকটে বিক্ষোভে উত্তাল রাজপথ

স্পেনের আবাসন সংকট এবার বড় ধরনের জনবিক্ষোভে রূপ নিয়েছে। শনিবার ৩ অক্টোবর মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। ভাড়া কমানো, উচ্ছেদ বন্ধ, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের দাবিতে বিক্ষোভকারীরা স্লোগান দেন। বিভিন্ন প্রতিবেদনে মাদ্রিদসহ স্পেনের ৫০টিরও বেশি শহরে কর্মসূচির কথা বলা হয়েছে। মাদ্রিদে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে আয়োজক ও কর্তৃপক্ষের হিসাবে বড় পার্থক্যও রয়েছে।

হুতিদের ঠেকাতে সৌদির বিশাল প্রস্তুতি, নজর এখন বাব আল-মান্দাবে

হুতিদের নিয়ন্ত্রণে থাকা কৌশলগত এলাকা পুনর্দখলের জন্য ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। তবে এর সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) যন্তর মন্তরে যাওয়ার পথে ৭০০-এর বেশি আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পাইলটের শেষ চেষ্টা, বাঁচল ফ্লাইদুবাইয়ের ১৭৪ প্রাণ

সহ-পাইলটের হামলায় আহত হয়েও ককপিটের দরজা খুলে দেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর সিদ্ধান্তে যাত্রীদের সহায়তায় নিরাপদে অবতরণ করে বিমানটি।

একসময় ক্রীড়া পোশাকের বাজারে আধিপত্য করা নাইকি কেন পিছিয়ে পড়ছে?

একসময় ক্রীড়া পোশাকের বাজারে আধিপত্য করা নাইকি কেন পিছিয়ে পড়ছে? পণ্য উদ্ভাবন, অনলাইন কৌশল, চীন ও তারকা খেলোয়াড় হারানোর প্রভাব জানুন।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কের মধ্যেই শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ব্রাজিলের নির্বাচনে ‘ট্রাম্প’, ‘ওবামা’সহ অদ্ভুত নামে প্রার্থী

ব্রাজিলের কংগ্রেস নির্বাচনে এবারও আলোচনায় এসেছেন বেশ কয়েকজন ব্যতিক্রমী নামের প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন ৫৯ বছর বয়সী হেলিকপ্টারচালক প্লিনিও ভিসেন্তিন জুনিয়র, যিনি নির্বাচনী প্রচারে ‘প্লিনিও ট্রাম্প’ নামে পরিচিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোশাক, চুলের ধরন, হাঁটা ও অঙ্গভঙ্গি অনুকরণ করেই প্রচার চালাচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্র হামলা করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে আরও বড় পরিসরে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সময়ে কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে তেহরান। তবে দীর্ঘদিনের সংঘাত, অর্থনৈতিক চাপ এবং দুই দেশের অবস্থানের পার্থক্যের কারণে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন দর কত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশটিতে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পুরো দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে। খবর গালফ নিউজের।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ২০ দলের আন্দোলনের ডাক

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ভারতের বিরোধী ইন্ডিয়া জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আজ বুধবার নয়াদিল্লিতে জোটের বৈঠক শেষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংসদ ভবনের কাছে কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত ওই বৈঠকে ২০টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে চীনকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন ফাতিমা জাহরা মানসুরি

নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছেন ফাতিমা জাহরা এল মানসুরি। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার তাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।