
পশুপাখিদেরও হয় বিচ্ছেদ, গোপনে গড়ে নতুন সম্পর্ক
মানুষের মতো পশুপাখিদের জীবনেও দেখা যায় সম্পর্কের ভাঙন, সঙ্গী বদল এবং গোপন সম্পর্ক। গবেষণায় দেখা গেছে, একসঙ্গে বাসা বাঁধা বা দীর্ঘদিন জুটি হিসেবে থাকা প্রাণীদের মধ্যেও সব সময় বিশ্বস্ততা বজায় থাকে না। জলবায়ু পরিবর্তন, প্রজনন কৌশল এবং পরিবেশগত চাপের কারণে কিছু প্রাণীর সম্পর্ক ভেঙে যায়। এমনকি শত বছরের বেশি সময় একসঙ্গে থাকার পরও বিচ্ছেদ ঘটেছে কচ্ছপের মতো দীর্ঘজীবী প্রাণীর।

