দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় কার্যালয় কলোনির অভ্যন্তরে থাকা বিভিন্ন প্রজাতির ৪৭টি গাছ ৩ লাখ ৪৯ হাজার ৩৭ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। গত ২২ নভেম্বর দুপুর ১২টায় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। তবে পার্বতীপুর উপজেলার গাছ সৈয়দপুরে নিলামের মাধ্যমে বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গাছগুলো পার্বতীপুর এলাকায় অবস্থিত হলেও নিলামের আগে স্থানীয় পর্যায়ে কোনো ধরনের মাইকিং, প্রচার-প্রচারণা কিংবা জনসাধারণকে অবহিত করা হয়নি। ফলে এলাকার অনেক আগ্রহী ক্রেতা নিলামের বিষয়ে কিছুই জানতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে প্রচার করা হলে আরও বেশি দরদাতা অংশগ্রহণ করতে পারতেন এবং গাছগুলো আরও বেশি দামে বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল। দরপত্রদাতাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অনেকটা নীরবে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ভক্সপপ: স্থানীয় এলাকাবাসী,নিলামকৃত ৪৭টি গাছের মধ্যে রয়েছে—কাঁঠাল ১১টি, আম ৭টি, মেহগনি ৭টি, জাম ৩টি, সেগুন ৩টি, ইউক্যালিপটাস ১৪টি, ইপিলইপিল ১টি, আকাশমনি ১টি ও তেঁতুল ১টি। এসব গাছের সরকারি নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছিল মোট ৩ লাখ ৪৯ হাজার ৩৭ টাকা।
এদিকে, নিলাম কার্যক্রমে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা না করার কারণ এবং নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে সরাকির নিয়ম অনুযায়ি আমরা নিলাম করেছি।
সট: মো: আখিনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, সৈয়দপুর পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, সৈয়দপুর, নীলফামারী।
বর্তমান নিলাম বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ এবং উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে পুনরায় নিলাম আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন