

সুনামগঞ্জে বন্যার আশঙ্কা বেড়েছে: সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, নতুন সতর্কতা
সুনামগঞ্জে বন্যার আশঙ্কা আবারও বেড়েছে। টানা ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রশাসনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সুনামগঞ্জে পাহাড়ি ঢল, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ; বাড়ছে বন্যার শঙ্কা
উজানে ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনরামে টানা ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নেমেছে। ঢলের পানিতে সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

