সারাদেশ

নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে

বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সরকারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়।