উপকূলের পানিতে আর্সেনিক ও সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে অনেক এলাকায় সুপেয় পানি পাওয়া কঠিন। বিকল্প হিসেবে কেউ নলকূপের পানি ব্যবহার করেন, আবার কেউ বৃষ্টির পানি ধরে রেখে কয়েক মাসের প্রয়োজন মেটান। কিন্তু পানি দেখতে পরিষ্কার হলেই তা নিরাপদ এমন নিশ্চয়তা নেই। বিভিন্ন জরিপ ও গবেষণায় উপকূলের পানিতে আর্সেনিক, সিসা ও ক্ষতিকর জীবাণুর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

