ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ মো. শাহ আলম
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন Building Community Resilience & Self-Reliance (BCRSR) প্রকল্পের আওতায় EGPP+ কার্যক্রম নিয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের BCRSR প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাদের রহমান। সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
এতে আরও উপস্থিত ছিলেন ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, সুশীলনের পরিচালক-১ মোস্তফা আখতারুজ্জামান, BCRSR টিম লিডার মোহাম্মদ আজিজুর রহমান, EGPP+ সংশ্লিষ্ট কর্মকর্তা মামুন হাসান প্লাবন, ডাটা ম্যানেজমেন্ট কনসালট্যান্ট জুনাইদ উদ্দিন রানা, পীযূষ কুমার রায়সহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও নারী সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুকুর সভায় অংশ নেন।
সভায় BCRSR প্রকল্পের আওতায় EGPP+ কার্যক্রমের বাস্তবায়ন সহায়তা, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি কক্সবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তারা অডিও কলের মাধ্যমে তাঁদের কার্যক্রম ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন।
আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন