চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি
-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। শনিবার (১লা আগস্ট) সকালে তাদের নিজ বসতবাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রোকসানা বেগম (৩২) ও তারেকুল ইসলাম (২২)। এরা চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় ১লা আগস্ট দুপুরে চন্দনাইশ থানায় আহামদ হোসেন (৬৫) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন