গাছের ডালে ঘুমিয়েও পাখিরা পড়ে যায় না কেন?
গাছের সরু ডালে বসে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটালেও সাধারণত পাখিরা নিচে পড়ে যায় না। এমনকি বাতাসে ডাল দুললেও তাদের পা শক্তভাবে ডাল আঁকড়ে ধরে রাখে। এর পেছনে রয়েছে পাখির পায়ের বিশেষ গঠন এবং শরীরের একটি প্রাকৃতিক ‘লকিং সিস্টেম’। বিশেষ করে পার্চিং বার্ড বা প্যাসারিন গোত্রের পাখিদের ক্ষেত্রে এই ব্যবস্থা খুব কার্যকর।

