সারাদেশ

পুলিশের পোশাক ‘ঘুষের টাকায়’ এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে পুলিশের পোশাক ঘুষের টাকা দিয়ে কেনা এবং ঘুষ নেওয়ার উদ্দেশ্যেই পোশাক পরেছেন এমন কথা বলতে শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।