

হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গল ২০২৬: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি হবে পর্যটন সম্পদ
হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গল ২০২৬ বাংলাদেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সরকার দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে টেকসই পর্যটন, ইকো-ট্যুরিজম এবং কমিউনিটি-বেইজড ট্যুরিজমের ওপর জোর দেওয়া হচ্ছে।

